
মো: রিয়াজ হাসান (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল নামক জায়গায় , ২৫ মার্চ ২০২৬: আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চতুল ফায়ার সার্ভিসের পিছনে রেলগেট এলাকায় জমি-জমার বিরোধের জের ধরে ৭২ বছর বয়সী ডা. গোলাম কবির নিজের ৫২ বছর বয়সী ছোট ভাই মিন্টুকে পরপর ছয় রাউন্ড গু# লি করে হ# ত্যা করেছেন। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় গোলাম কবিরের গাড়িও ভাঙচুর করে দেয় উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে ডা. গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পিছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তিনি মিন্টুর ওপর গু# লি চালান। ঘটনাস্থলেই মিন্টুর মৃ# ত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা গোলাম কবিরকে ধরে ফেলে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে অভিযুক্তের গাড়িটিও ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে দেয়।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

