
মোঃ গোলাম রব্বানী :
খুলনার রূপসা উপজেলা সদরে অবস্থিত রূপসা রিপোর্টার্স ক্লাবের প্রধান কা র্যালয়ে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রূপসা উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
ভারপ্রাপ্ত সভাপতি: মোঃ আইয়ুব আলী
সিনিয়র সহ-সভাপতি: মোঃ মোয়াজ্জেম হোসেন ও মোঃ এস এম নুর ইসলাম
সাধারণ সম্পাদক: মোঃ তৌহিদ উদ্দিন শেখ
কোষাধ্যক্ষ: শামীম চৌধুরী
সাংগঠনিক সম্পাদক: মোঃ গোলাম রব্বানী
সদস্যবৃন্দ: মোঃ কুরবান ও মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

