
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশন এর তেল মজুদ ও সাপ্লাই সংক্রান্ত পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসারের ব্যবহৃত সরকারি গাড়ীর সাথে অটোভ্যানের ধাক্কা লেগে আহত শিশু রায়হান (৩) এর চিকিৎসা ও পরিবারের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
গতকাল ২৩ মার্চ দুপুরে আহত শিশুটিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসকদের সুচিকিৎসা প্রদানের নির্দেশ প্রদান করেন। পরে রাতে শিশুটির শাররিক অবস্থার খোঁজ খবর নেন ও শিশুটির পরিবারের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় তিনি শিশুটির চিকিৎসায় সকল সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। প্রাথমিক চিকিৎসায় শিশুটি শংঙ্কামুক্ত হলে শিশুটিকে হাসপাতাল থেকে নিজ বসত বাড়ীতে নিয়ে যান পরিবার।
এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান,দুর্ঘটনার সাথে সাথে লোক পাঠানো ও চিকিৎসকদের সাথে কথা বলে আহত শিশুটির সুচিকিৎসার ব্যবস্থা করেছি, পরিবারের সাথে সাক্ষাৎ করে সহযোগীতা করেছি। শিশুটি পুরোপুরি সুস্থ্য না হওয়া পর্যন্ত সহায়তা প্রদান করা হবে।

