
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হাজী আবুল হাশেম ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সহস্রাধিক খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বাংলাদেশ পেট ফ্লেকস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-এর চেয়ারম্যান এবং হাজী আবুল হাশেম ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মজিবুর রহমান ইমন-এর নিজ বাড়িতে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবীনগর উপজেলার উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নজরুল ইসলাম নজু।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আবু মুসা, চেয়ারম্যান, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ।
সাংবাদিক এম কে জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক, হাজী আবুল হাশেম ফাউন্ডেশন।
খন্দকার আলামিন, সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি ও সাবেক ইউপি সদস্য।
নজরুল ইসলাম মজনু, সদস্য, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ।
ফরিদ মিয়া, সাবেক সহ-সভাপতি, উপজেলা গণ অধিকার পরিষদ।
মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা গণ অধিকার পরিষদ।
হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, বাছিদপুর ও জাফরপুর ঈদগাহ ও কবরস্থান কমিটি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজী আবুল হাশেম ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মজিবুর রহমান ইমন ও নজরুল ইসলাম নজুর মতো সমাজসেবীদের এমন উদ্যোগ দুর্যোগ ও অভাবের সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
