
মাসুম বিল্লাহ-খুলনা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনাবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ।
এক শুভেচ্ছা বার্তায় খুলনা সিটি কলেজের সাবেক এই ভিপি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মিলন। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক সুন্দর ও সাম্যময় সমাজ গড়ে তুলতে পারি—এটিই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “খুলনাবাসীর সাথে আমার নাড়ির সম্পর্ক। রাজনৈতিক জীবনের প্রতিটি সংকটে ও আনন্দে আমি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে অনেকের জন্যই ঈদ উদযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিত্তবানদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, যাতে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ হয়।”
শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের পক্ষ থেকেও খুলনাবাসীকে শুভেচ্ছা জানান।
সবশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং খুলনার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
ঈদ মোবারক।

