
মোঃ হাফিজুল ওয়ারেছ-(সখিপুর, টাঙ্গাইল) প্রতিনিধি :
১৯৯৯ সালে যারা সখীপুর উপজেলা থেকে এসএস সি পাশ করেছিলো তাদের নিয়ে ২০২২ সালের ২৯ জুলাই একটি ব্যতিক্রমধর্মী সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এস.এস.সি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠিত হয়| এ সংগঠনের মূল উদ্দেশ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করা ও বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এছাড়া এ সংগঠন থেকে সকল বন্ধুদের প্রতিবছর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ বিকাল৪:৩০ ঘটিকায় সোহান ডাইন(কচুয়া রোড, সখীপুর, টাঙ্গাইল) এ ইফতার, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রভাষক মনসুর আলীর সভাপতিত্বে প্রভাষক হাফিজুল ওয়ারেছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল,মানবিক তুহিন সিদ্দিকী , প্রভাষক হুমায়ুন কবীর,নাজমুল হুদা মাস্টার,নাসির উদ্দিন রুমি,মো জুয়েল রানা,কাউন্সিলর সাঈদ হাজারী,
ব্যাংকার রেজাউল করিম জুয়েল, ব্যাংকার রকিব তালুকদার, প্রভাষক মোশারফ হোসেন, সাবেক সভাপতি নূর মোহাম্মদ সিরাজী, সদস্য সচিব রফিক আমিন, ডাঃ মাসুদ রানা, কৃষিবিদ ডা:রফিকুল ইসলাম,ডা:মোস্তফা কামাল, নজরুল সিকদার,প্রভাষক রফিকুল ইসলাম, বাদল হোসেন, জুয়েল রানা,দেলোয়ার হোসেন সৌরভ,,মিজান মাস্টার,শামীম আহমেদ ,মোশারফ হোসেন,সুমন রানা, আশিক বাদল,মীর সোহেল,আজিজুল হাকিম,সাজেদুল,নুরুজ্জামান, শহিদ আফ্রিদী,ডা:মিন্টু,আ: হাই সুমন, ,কামরুল হাসান, আ:রউফ,ইসমাইল,মফিজ প্রমুখ|

