
মো. আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি :
মঙ্গলবার (১৭ মার্চ)বাদ আসর মহানগরের কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. বেনজির আহমেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা সাবেক চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন কায়সার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রাহমান জাহাঙ্গীর এবং মো.শামসুল আলম অরুণ। উক্ত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির গাজীপুর মহানগর কমিটির সহ-সভাপতি মো, ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

