পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় মোঃ শিহাব উদ্দিন বলেন, মুসলিম জাহানের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা। সমাজ থেকে দূর হোক ধনী-গরিবের বৈষম্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক সকল শ্রেণি-পেশার মানুষ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দে ধনী-গরিব, ফকির-মিসকিন সবাই এক কাতারে শামিল হোক। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির মাধ্যমে গড়ে উঠুক সুন্দর সমাজ।
দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, তিনি যেন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য তার দোয়া ও শুভকামনা রয়েছে।
শেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের আনন্দ সবার—তাই আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই আনন্দকে আরও অর্থবহ করে তুলি।”