
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম ঈদ উপহার বিতরণে বৈষম্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার ওই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, মুক্তিযুদ্ধ কিংবা জুলাই আন্দোলনের মূল ভিত্তি ছিল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। অথচ জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া ত্রাণ এমনভাবে বিতরণ করা হচ্ছে, যেন এটি সরকারদলের নিজস্ব দলীয় কর্মসূচি।
তিনি আরও অভিযোগ করেন, শুধুমাত্র বিএনপির সংসদ সদস্য রয়েছে এমন আসনগুলোতেই ঈদ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এতে গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার পরিবর্তে রাজনীতিতে দলীয়করণের প্রবণতা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে তিনি সবার জন্য সমানভাবে সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

