
মো: হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
গতকাল ১২ মার্চ রোজ বৃহস্পতিবার ঢাকাস্থ সখীপুর থানা যুব সমিতি কর্তৃক আয়োজিত।
ইফতার ও দোয়া মাহফিলে মো: মোশারফ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লাল মামুদ এর সন্ঞালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল -০৮(বাসাইল- সখিপুর) এর নবনির্বাচিত সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব এডভোকেট আহমেদ আযম খান।
আরো বক্তব্য রাখেন,
জনাব তোফায়েল আহমেদ বাবুল, ডিআইজি বাংলাদেশ পুলিশ,
জনাব মোসলেম উদ্দিন, পরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট,
জনাব ড. হেলাল আহমেদ, অধ্যাপক,এম আই এস টি , ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়,
জনাব রিপন মিয়া, এডিশনাল পাবলিক প্রসিকিউটর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সখীপুর উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ছবুর রেজা, কেন্দ্রীয় সাবেক ছাত্রদল ও যুবদল নেতা জনাব কৃষিবিদ ইয়ার মামুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জনাব আরেফিন সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সৈকত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেশকাত, সাবেক সভাপতি সরোয়ার পারভজ, সাস এসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছ,ডি এস টি এস সভাপতি খলিলুল্লাহ পল্লব প্রমুখ।

