
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালতির পানিতে পড়ে রায়ান মিয়া নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
শিশু রায়ান আখাউড়া পৌর এলকার দেবগ্রামের সাত্তার মিয়ার ছেলে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্র জানায়, বড়িতে থাকা পানিভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে দেয় শিশুটি।
পরে সে বালতির পানিতে পড়ে যায়। বিষয়টি নজরে আসার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. লুৎফুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বালতির পানিতে পড়ে মারা গেছে বলে পরিবারের লোক জানিয়েছে।

