
সাইমন :
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সমাজে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
তিনি আরও বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্বাস আলী একজন জনদরদী ব্যক্তি, যিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তার নেতৃত্বে ফাউন্ডেশন আরও বড় পরিসরে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের মতো আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরসালিন রাহাত, এসএম ইসলাম উকিল এবং ড. মাইনুল ইসলাম পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সাইমন, সারোয়ার আলম, মঞ্জুর আহমেদ, সুমন খান, সরদার মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিপু আহমেদ, কাফরুল থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি অহিদুর রহমান তুষার, কাফরুল থানা কৃষক দলের সভাপতি, তাঁতি দলের সাবেক সদস্য সচিব মোঃ বেলাল হোসেন, অর্থ সম্পাদক জি এস জয় ও সোহরাব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান, মানবাধিকার সহ-সম্পাদক রশিদী মাহবুব, সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজী ইমামুল হক, সহ-সম্পাদক শাহাদত হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক এম এ মালেকসহ আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ ও মনিরুল ইসলাম এবং অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ী।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

