
কাজী ইমামুল হক লিটন-ঢাকা :
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার বিরুদ্ধে করা সকল মামলায় জামিনে মুক্তি ও খালাস পেয়েছেন। আজ ঢাকা মহানগর যুগ্ম-জজ আদালত-৩ এর বিচারক তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় কণ্ঠশিল্পী Asif Akbar বলেন, “আমি একজন বিচারকের সন্তান। আইনের প্রতি সব সময়ই আমার শ্রদ্ধা ছিল। তাই গত ৮ বছর ধরে আইনি প্রক্রিয়া মেনে আদালতে লড়াই করেছি। আজ ন্যায়বিচার পেয়ে নিজেকে মুক্ত মনে হচ্ছে, খুব ভালো লাগছে।”
এ সময় তার আইনজীবী বলেন, দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে অবশেষে তারা আজকের এই রায় পেয়েছেন। একজন আইনজীবী হিসেবে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায়ে কণ্ঠশিল্পী Asif Akbar ও তার ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি তৈরি হয়েছে।

