
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার জন্য দুজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ শাস্তি দেন।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)।
জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে দুজনকে সাজা দেওয়া হয়। পাশাপাশি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে ওই ইউনিয়নর মধ্যপাড়ায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।

