
মাসুম বিল্লাহ-খুলনা :
আজ০২ মার্চ সোমবার, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হোস্টেল মাঠে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহযোগিতায় প্রাক্তন ছাত্রদল নেতাকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুমেক শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক এবং কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ এনামুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ সহ চিকিৎসক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন খুলনা জেলা ড্যাব (DAB) সভাপতি ডা. সে হক বাবলু, খুলনা মহানগর ড্যাব সভাপতি ডা. মোস্তফা কামাল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম এবং খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন,ড্যাব নেতা ডা. স ম গোলাম আজম, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. এস এম আকরামুজ্জামান, ডা. এ মাসুরে রহমান লিমন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য ডা. সোহেল মাহমুদ খান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, কেন্দ্রীয় ড্যাবের কার্যকরী পরিষদের সদস্য ডা. রিয়াদুল ইসলাম রাসেল, ডা. মোশি দায়েন, হালদার, ডা. মোহাম্মদ মাহন, জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম জুয়েল ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোঃ শওকত আলী, ডা. মোঃ ইনামুল কবীর, ডা. মনিরুজ্জামান, ডা. মুনীর হোসেন, ডা. খন্দকার ইরান মোস্তফা, ডা. শহিদুল আজম, ডা. সাইফুজ্জামান পাপ্পু, ডা. নাজমুজ সাকিব, ডা. মশিউর রহমান, ডা. তারেক, ডা. রানা, ডা. মিনহাজ, ডা. বিল, ডা. আপিল, ডা. সিফাত সহ বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ। এছাড়াও খুমেক হাসপাতালের কর্মকর্তা মোঃ আবু জাফর ও মিঃ আকতারসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্ধারিত বক্তব্যে নেতৃবৃন্দ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ে দেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা খুলনা মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও তারা খুমেক পরিবারের যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং দলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব কামাল হোসেন জাফরী। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

