
নিজস্ব প্রতিবেদক :
মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। এরই অংশ হিসেবে মুন্সি বাড়ি কালভার্ট এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে পুরোদমে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখিয়েছেন। তার সরাসরি তদারকিতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের অবহেলায় অনেক ড্রেন ও কালভার্টে ময়লা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল, ফলে সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা ও মশার প্রজননক্ষেত্র। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসক মিল্টনের নেতৃত্বে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “এত দ্রুত এভাবে কাজ শুরু হবে আমরা আশা করিনি। নতুন প্রশাসকের এই উদ্যোগ আমাদের জন্য স্বস্তির খবর।”
ডিএনসিসি সূত্রে জানা যায়, নগরবাসীর ভোগান্তি কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কার, মশক নিধন কার্যক্রম জোরদার এবং পানি নিষ্কাশনের পথ সচল রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
নগর উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে শফিকুল ইসলাম খান মিল্টনের এই কার্যকর উদ্যোগ ইতোমধ্যে নগরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

