
নিজস্ব প্রতিনিধি :
রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুর১.৫৩ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।একটি সংস্থা থেকে জানানো হয়েছে,রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার-৩কিলোমিটারের মধ্যে।লক্ষ্য করা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে এবং প্রতি ২ মিনিটে ২-৩বার ভূমিকম্প অনুভূত হয়েছে।গত ২৫ ই ফেব্রুয়ারি১০.৫৪মিনিটে ৪.৩মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে খোলা স্থানে বেরিয়ে আসেন,তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির ও হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং ফেব্রুয়ারি মাসে-ই বাংলাদেশের ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।তবে, ভূমিকম্পের সাম্প্রতিক সময়ে যার যার অবস্থান থেকে সবার সতর্ক থাকা উচিত।এর আগে ও ভূমিকম্পের আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া হুলস্থুল করে বের হতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটেছে।
তাই সকলের উচিত ভূমিকম্পের প্রাথমিক পর্যায়ে যে সর্তকতা বার্তা দেওয়া আছে,সে অনুযায়ী নিজ এবং নিজের পরিবারকে বুদ্ধিমত্তার সাথে সতর্ক রাখা।
হাদিসে বর্ণিত আছে, রমজানের কোন এক শুক্রবারে ভূমিকম্পের মধ্য দিয়েই সংগঠিত হবে কেয়ামত।ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে মুসলমানকে সতর্ক করার -ই এক বার্তা বহন করে।ভূমিকম্প আতঙ্কের আরেক নাম, আল্লাহ আমাদের সবাইকে এই অসহনীয় দুর্যোগ থেকে হেফাজত করুক।

