
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পর ঝাড়ু শহর শহর পরিছন্নতায় নামলেন নবাগত এমপি মাওঃআবু তালিব।
বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে ওই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তিনি।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর থেকে নির্বাচিত এই এমপি নিজেই ঝাড়ু হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
উল্লেখ্য, ৩/৪ দিন আগে এমপি আবু তালিব শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে চাঁদাবাজদের অবৈধ চাঁদা আদায় বন্ধ করেন। এতে তিনি এলাকায় সাধারণ মানুষের থেকে ব্যাপক প্রশংসা প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন।
এমপি আবু তালিবের নেতৃত্বে পরিচ্ছন্ন দল শহরের বড় বাজার ও জনতা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচার চালান। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাও এমপির উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
এমপি আবু তালিব বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়তে শুধু পৌরসভার ওপর নির্ভর করলে হবে না। এসব কাজে পৌর নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি নিয়মিত এমন কর্মসূচি চালু রাখার আশ্বাস দেন। সেই সঙ্গে পৌরবাসীদেরও তাদের নিজ নিজ এলাকায় পরিষ্কার রাখতে আহ্বান জানান।
এমপির সঙ্গে পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য কালিগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এতে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সারা পড়বে বলে আশা করি।

