
নিজস্ব প্রতিনিধি :
পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। আজ ২৪ফেব্রুয়ারি বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে
বিশেষজ্ঞরা মনে করেন এই কর্মশালা দক্ষ চালক গড়ে তুলতে অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার আয়োজন বেশ জরুরী সড়কের পরিবেশ অনুযায়ী চালকদের গাড়ি চালনের ধরন ও ধারনা সন্মদ্ধে জানা অপরিহার্য।
এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ‘র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রুবাইয়াৎ-ই-আশিক, পরিচালক (অডিট ও আইন), বিআরটিএ। এছাড়াও উপস্থিত ছিলেন মোছাম্মৎ মমতাজ বেগম, পরিচালক(প্রশিক্ষণ), বিআরটিএ, সদর কার্যালয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. আনোয়ারুল কিবরিয়া, সহকারী পরিচালক (ইঞ্জি:), বিআরটিএ, সদর কার্যালয়। উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমীন সহকারী পরিচালক(ইঞ্জি:), বিআরটিএ, ঢাকা মেট্রো-২ সার্কেল, ঢাকা।

