
মোঃ সুজা মিয়া :
গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর নিহত স্কুল ছাত্রী ইসমতারা নুরমা খাতুন গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার গ’লা’কাটা মরদেহ উদ্ধার করা হয়। দুবর্ত্তদের হাতে নৃশংস ভাবে খুন হওয়া নুরমা খাতুনের পরিবারের পাশে দাঁড়ান ও সমবেদনা জানান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর ডা.আব্দুর রহিম সরকার।
তিনি নিহত পরিবারকে এককালীন অর্থ সহায়তা প্রদান করেন।
এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধার সভাপতি নুরুন্নবী প্রধান,উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন সরকার,সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ,তালুককানুপুর ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারী রুহুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

