
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় উদযাপিত হলো বাংলাদেশ স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল গিলওয়েল এর ১৬৯ তম জন্মদিন ও বিপি দিবস।
১৮৫৭ সালের এই দিনে লন্ডনে জন্ম নেওয়া বিপির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ স্কাউটস ও বিশ্বব্যাপী স্কাউটরা নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
“পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” এই প্রতিপাদকে সামনে রেখে গাইবান্ধা জেলা স্কাউট ও জেলা রোভার এর আয়োজনে ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকালে জেলা স্কাউট চত্বরে ১৬৯ তম জন্মদিন ও বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীটি জেলা স্কাউট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্তি ঘটে।
সহকারি কমিশনার (জেলা স্কাউট) জনাব মিনাহাজুর রহমান নয়ন এর সঞ্চালনায়,
জেলা রোভার কমিশনার জনাব ধীরেশ চক্রবর্তী এর সভাপতিত্বে উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (গাইবান্ধা) এর জনাব যাদব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার (বাংলাদেশ স্কাউটস) জনাব সাইফুল ইসলাম।
জেলা রোভার সম্পাদক- জনাব তামজীজুর রহমান।
জেলা স্কাউট কমিশনার – জনাব রাশেদা বেগম।
জেলা স্কাউটস সম্পাদক-
জনাব আব্দুল মালেক সরকার।
সহকারি কমিশনার জেলা স্কাউটস ও সাংবাদিক জনাব জাহিদ হোসেন জিমু সহ সকল প্রতিষ্ঠানের স্কাউট ও রোভারবৃন্দ।

