
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মাসুম বিল্লাহ-খুলনা :
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি অভিনেতা জনাব ইলিয়াস কাঞ্চন-এর নির্দেশনায় এবং বর্তমান নেতৃত্বের সমন্বয়ে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজুল মইন জয় এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব লিটন এরশাদ। সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটির শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রতিষ্ঠাতা: জনাব ইলিয়াস কাঞ্চন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান: মিরাজুল মইন জয়
মহাসচিব: জনাব লিটন এরশাদ,অর্থ সম্পাদক: জনাব আসাদুর রহমান,সাংগঠনিক সম্পাদক: জনাব মো. আব্দুর রহমান,ভাইস চেয়ারম্যানবৃন্দ:জনাব সাদেক হোসেন বাবুল,এডভোকেট বিল্লাল হোসেন,জনাব এস এম আজাদ হোসেন,ব্যারিস্টার এম আর হাসান,যুগ্ম মহাসচিববৃন্দ:জনাব জুনাইদুর রহমান মাহফুজ,এডভোকেট তৌফিক আহসান টিটু,জনাব মো. গনি মিয়া বাবুল,জনাব মো. কাইয়ুম খান
সহ সাংগঠনিক সম্পাদক: জনাব জহিরুল ইসলাম মিশু, জনাব শফিক আহমেদ সাজিব, জনাব কামাল হোসেন খান ও জনাব এম নাহিদ মিয়া।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জনাব আরিফুল ইসলাম কলিন্স,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: জনাব মো. মাজহারুল ইসলাম,দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক: জনাব ড. মোঃ মাহবুব আলম তালুকদার,দপ্তর সম্পাদক: জনাব ফিরোজ আলম মিলন,প্রচার সম্পাদক: জনাব মো. জাহিদুর রহমান,প্রকাশনা সম্পাদক: জনাব মো. আব্দুর রাজ্জাক,আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট দীপক কুমার সরকার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: জনাব মোঃ মফিজুর রহমান খান বাবু,সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: জনাব এম. জামাল হোসেন মন্ডল,মহিলা বিষয়ক সম্পাদক: রুমানা রশিদ মুক্তি,যুব বিষয়ক সম্পাদক: জনাব মো. ইমরান হোসেন
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন: নাসিম রুমি, এ কে আজাদ, মো. আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রোকনুজ্জামান রোকন, ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম, এ কে এম ওবায়দুর রহমান, মো. মহসিন হোসেন খান, মো. আফজাল হোসেন, মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া (মান্নান ফিরোজ), আক্তার হোসেন, নুরুজ্জামান তালুকদার, ডা. মাহবুব আজিজ, মোঃ জামাল হোসেন, জি এম মিন্টু, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আতাউর রহমান মোল্লা, মোঃ মোবারক হোসেন, শেখ মনির আহমেদ (মুন্না) ও মো. কামরুজ্জামান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন।
নবনিযুক্ত মহাসচিব লিটন এরশাদ বলেন, “প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।”

