
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ শৈলকূপা পৌরসভা হাবিবপুর চরপাড়া এলাকা থেকে ৮০পিস ইয়াবা সহ গফফার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাবিবপুর চরপাড়া গ্রামের বাসিন্দা মো. গফফারকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতায় তাঁরা স্বস্তি অনুভব করছেন।

