
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
১২নং কামারজানি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্দীভাতা ভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্ন বর্ণিত তারিখ ও সময়ে সকল ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন ও নিজ এন আইডি দ্বারা মোবাইল নাম্বার যাচাই করা হবে। উক্ত তারিখে নিজ এনআইডি কার্ডের ফটোকপি ও ভাতা প্রাপ্তির মোবাইল নাম্বার সহ মোবাইল ফোন সঙ্গে আনতে হবে। প্রতিবন্ধিদের ক্ষেত্রে প্রতিবন্ধি পরিচয় পত্রের ফটোকপি সহ এনআইডি অথবা জন্ম নিবন্ধন সঙ্গে আনতে হবে। এনআইডি ধারী ভাতা ভোগীর মোবাইল নম্বর নিজ নামে উঠানো থাকলে শুধু এনআইডি কার্ডের ফটোকপিতে মোবাইল নম্বর ও ওয়ার্ড নাম্বার লিখে ভাতা ভোগির স্বাক্ষর / টিপসহি দিয়ে স্ব স্ব ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার অথবা চেয়ারম্যান সাহেবের সিল স্বাক্ষর সহ উপস্থিত হতে হবে। আর যাদের নম্বার পরিবর্তন হবে তাদের কে অবশ্বই নাম্বার পরিবর্তন ফরম পুরণ করে স্বাক্ষর / টিপসহি সহ প্রদান করতে হবে।
মনে রাখবেন ১৮ বছরের নিচে প্রতিবন্ধি শিশুদের ক্ষেত্রে পিতা মাতার এনআইডি দ্বারা উত্তোলিত মোবাইল নাম্বার হলেও চলবে। কাহারো আঙ্গুলের ছাপদ্বারা সিম না উঠলে তাদের কে কোন নাম্বারে ভাতা পায় এনআইডি কার্ডে তা উল্লেখ করতে হবে এবং তাদের কে পরে সিদ্ধান্ত জানানো হবে।
লাইভ ভেরিফিকেশনের স্থান ও তারিখ-
আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ- বরিবার, সময় সকাল ১০টা, কামারজানি ইউনিয়ন পরিষদে গোঘাট, খামার কামারজানি ও কড়াইবাড়ী গ্রামের ভাতাভোগীগন উপস্থিত থাকবেন।
আগামী ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ- সোমবার, সময় সকাল ১০টা,
কুন্দারপাড়া গণ উন্নয়ন একাডেমি স্কুল মাঠে কড়াইবাড়ী, পূর্বাটিকামারী, কুন্দারপাড়া, পাড়দিয়ারা, খারজানি গ্রামের ভাতাভোগীগন উপস্থিত থাকবেন।
আগামী ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ- মঙ্গলবার, সময় সকাল ১০টা, কামারজানি ইউনিয়ন পরিষদে সকল গ্রামের বাদ পরা ভাতাভোগীগন উপস্থিত থাকবেন।
যথা সময়ে লাইভ ভেরিফিকেশন কাজে ভাতা ভোগী উপস্থিত না হলে, অনুপস্থিত ভাতা ভোগীগণের ভাতা প্রথমে স্থগিত ও পরবর্তিতে বাতিল করে নতুন উপকার ভোগি নির্বাচন করা হবে।
ঘোষনা অনুযায়ী সকল ভাতাভোগীদের যথা সময়ে উল্লেখিত স্থানে উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।

