
মাসুম বিল্লাহ-খুলনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, জেলার মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ২টিতে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে খুলনার আসনগুলোতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে। নিচে আসনভিত্তিক জয়ী প্রার্থীদের তালিকা দেওয়া হলো:
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আমির এজাজ খান(বিএনপি)
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (জামায়াত)
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) রকিবুল ইসলাম বকুল (বিএনপি)
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আজিজুল বারী হেলাল (বিএনপি)
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) মোহাম্মদ আলি আসগর লবি (বিএনপি)
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আবুল কালাম আজাদ (জামায়াত)
খুলনা-২ আসনে চমক: খুলনা সদর আসনে প্রথমবারের মতো জয় পেয়েছে জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করেছেন।
খুলনা-৫ এ হাড্ডাহাড্ডি লড়াই: ডুমুরিয়া-ফুলতলা আসনে বিএনপির আলি আসগর লবি এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মধ্যে অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।
খুলনা-১ এ বড় ব্যবধান: এই আসনে বিএনপির আমির এজাজ খান বড় ব্যবধানে জামায়াতের কৃষ্ণ নন্দীকে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে।

