
সৌরভ শীল অপু :
আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাবুসা এলাকায় দেখা যাচ্ছে তরুণদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ। একদল সচেতন যুবক একত্রিত হয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ ভোট দিচ্ছেন । পরিচয়পত্রসহ তাদের সুসংগঠিত উপস্থিতি গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দিয়েছে।
তরুণরা জানান, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সবাইকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য। তাদের এই উদ্যোগে এলাকাজুড়ে তৈরি হয়েছে ইতিবাচক আবহ, যা নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা।
সাধারণ মানুষের প্রত্যাশা—এমন স্বতঃস্ফূর্ত তরুণ নেতৃত্ব ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসাহ, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত এই যুবসমাজ যেন গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন আশার আলো জ্বালিয়ে দেয়।

