
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। ইতিমধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন গাইবান্ধা সদর-২ আসনের প্রার্থীরা ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলবে। দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিকভাবে ভোট দেওয়া কে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী গাইবান্ধা সদর – ২ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৪ শত ৬০ জন । এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪ শত ১৫ জন, হিজরা ১১ জন । বিএনপি, জামায়াত,জাতীয় পার্টি, বাসদ, কমিউনিষ্ট পার্টি, বাংলাদেশ ইসলামি আন্দোলন, জনতার দল সহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে । কেন্দ্রো গুলোতে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটে নি । সকল ভোটার কে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহব্বান জানান ।

