
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের হাত ধরলেন ভিপি নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগরে অ্যাডভোকেট আব্দুল মান্নানের বাসভবনে এক বিশেষ বৈঠকের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
গণ অধিকার পরিষদের একদল প্রতিনিধি দল মান্নানের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
আনুষ্ঠানিক সমর্থন গণ অধিকার পরিষদ আসন্ন নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
নবীনগরের উন্নয়নের স্বার্থে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দুই দলের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা অ্যাডভোকেট আব্দুল মান্নানের বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা রাখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবীনগরের রাজনীতিতে গণ অধিকার পরিষদের এই সমর্থন অ্যাডভোকেট আব্দুল মান্নানের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভিপি নূরের দলের যে প্রভাব রয়েছে, তা ধানের শীষের পক্ষে বড় ভূমিকা রাখতে পারে।
অ্যাডভোকেট আব্দুল মান্নান এই সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, “এই ঐক্য শুধু ভোটের লড়াই নয়, বরং নবীনগরবাসীর অধিকার আদায়ের লড়াই। আমরা সবাই মিলে একটি আধুনিক ও শান্ত নবীনগর গড়ব।”

