
মুসলিম উদ্দিন :
৪৬তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন ইমতিয়াজুল হক শাওন। সে মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের সাহেবদি নগর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়া বাড়ির মোহাম্মদ শামসুদ্দিন (হক সাহেব)-এর ছোট ছেলে।
বিসিএসের পাশাপাশি তিনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) আয়োজিত সহকারী পরিচালক পরীক্ষায় ১ম স্থান অর্জন করেন। এছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পদে ১ম স্থান অর্জন করেন। সর্বশেষ তিনি ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারেও উত্তীর্ণ হয়েছেন।

