
সৌভিক পোদ্দার-ঝিনাইদহ :
ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের থানা রোডে প্রধান নির্বাচনি অফিসের সামনে থেকে এ প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়
মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আসিফ আনোয়ার পরাগ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, শ্রমিক নেতা আব্বাস উদ্দিন, যুবদলের সাবেক আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জুয়েল রানা ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, আমরা বহিরাগত কাউকে মানব না। এর জন্য আমাদের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করে আমাদের দমানো যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব।

