
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমির এজাজ খানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
গণসংযোগটি উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে শুরু হয়ে স্কুল ভিটা পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ ও ‘আমির এজাজ খান’-এর পক্ষে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব বলেন, দাকোপ-বটিয়াঘাটার মাটি ও মানুষের নেতা আমির এজাজ খান। তার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। খুলনা-১ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আমির এজাজ খানের হাত ধরে ধানের শীষের জয় হবে।”
গণসংযোগে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা অংশ নেন। তারা কৃষ্ণনগর থেকে স্কুল ভিটা পর্যন্ত প্রতিটি দোকান ও বাড়িতে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনি লিফলেট তুলে দেন।
গণসংযোগ শেষে স্কুল ভিটা মোড়ে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত ঘোষণা করা হয়।

