
মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমাণ প্রতিনিধি :
০৪-০২-২০২৬ ইং জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার মহোদয় নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

