
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম ও সদস্যসচিব সমির চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন—নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম সামদানি হৃদয়, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদ সজিব, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিয়ান জাহিদ, শ্যামগ্রাম মোহনী স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ, শিবপুর উস্তাদ আলাউদ্দিন খা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মারুফ, শিবপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মাকসুদুল হক, বড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলিফ আহম্মেদ, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ,
আলিমউদ্দিন জোবেদা অনার্স কলেজের সভাপতি মেহেদী সরকার, আলিমউদ্দিন জোবেদা অনার্স কলেজের সিনিয়র সহ-সভাপতি হৃদয় মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক রবিন সরকার, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ঝিনুক, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিব, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান সিকদার, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলিউর রহমান নয়ন তাদের সবাইকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রদলের এসব নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক—দুইভাবেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদসহ একাধিক বহিষ্কার নেতা বলেন, ব্যক্তিকে ভালোবাসতে গিয়ে আমরা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পড়েছি—এটা সত্য। তবে আমরা দলকে ভালোবাসি। বহিষ্কার হলেও মৃত্যু অবধি এই দলেরই একজন। বিএনপি আমাদের অস্থিমজ্জায় মিশে আছে।
দল পরিষ্কার করলেও আমরা দলকেই ভালোবাসবো।

