
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
জীবন নগরে নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বি জি এম ই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ সকাল ১০ ঘটিকায় জীবন নগর বাসস্ট্যান্ডেএই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবননগর পৌর শাখার সভাপতি শাহজাহান কবির।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আশাবুল ইসলাম সোমা।
প্রধান অতিথির বক্তব্যে বাবু খান বলেন, শ্রমিকদের প্রশিক্ষণের জন্য জীবননগরে একটি ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য নির্মাণ শ্রমিক সংগঠনের মাধ্যমে একটি ইন্সুরেন্স এর ব্যবস্থা করতে হবে। যদি কেউ কাজ করতে যেয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে সাহায্য করতে হবে এবং যদি কেউ পরলোক গমন করে তার পরিবার যেন ভেসে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই উদ্যোগটি জীবন নগরের মাধ্যমে শুরু হয়ে যেন আশেপাশের সব এলাকায় ছড়িয়ে পড়ে। আর আশেপাশের কোন এলাকায় যদি এই সংগঠন থেকে থাকে তাহলে তারা কিভাবে কাজ করে আমরা তাদের কাছ থেকে জানতে পারবো আর যদি না থাকে তাহলে আমি নিজ উদ্যোগে এর একটি বিধিমালা প্রণয়ন করব। তিনি আরো বলেন স্বাস্থ্য সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে গ্রামে একটি করে স্বাস্থ্যকর্মী থাকবে যারা প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর রাখবে। এবং কারো ঋণ যদি ১০ হাজার টাকা পর্যন্ত থাকে তাহলে তার ঋণ মওকুফ করার ব্যবস্থা করা হবে। সর্বশেষ ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এবং সকলের নিকট দোয়া চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীসহ সকল নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

