
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্গত মাটিকাটা এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, সোমবার (রাত আনুমানিক ৮টার দিকে) জামায়াতে ইসলামীর একটি টিম মাটিকাটা এলাকায় বাসায় বাসায় গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে অর্থ প্রদান করেছে।
সূত্র জানায়, তারা ভোটার স্লিপের কথা বলে বিভিন্ন বাসায় প্রবেশ করে এবং সংশ্লিষ্ট ভোটারদের হাতে টাকা তুলে দেয়। অভিযোগ রয়েছে, এই কার্যক্রম ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালিকুজ্জামানের পক্ষে করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তারা দ্রুত প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

