
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মাদ শামীম কায়সারের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে কামারদহ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া কামনা করা হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, মোহাম্মাদ শামীম কায়সার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাকে বিজয়ী করার বিকল্প নেই। তারা আরও জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য ও নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। পরে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ ধরনের ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য মো: জাহিদুল ইসলাম।

