
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হাত তুলে শপথ করালেন, গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ হলরুম ও সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার(এসপি)জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের সঞ্চালনায় অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায়ে রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন ও শপথ করান। উল্লেখ্য: এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ১৪৯ জন, সহকারি প্রিজাইডিং ৯২১ জন ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।

