
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুরের কোনাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করীম পীর সাহেবের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা জি এম রুহুল আমীন।
জনসভায় বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নৈতিক ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ গড়তে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

