
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের সমর্থনে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে নবীনগর পৌর শহরে এই শোডাউন করা হয়।
আলিয়াবাদ গোলচত্বর এলাকার সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে বক্তব্যে আব্দুল মান্নান বলেন আমাকে ভোট দিবেন না, কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমানের ধানের শীষ প্রতীক কে বিজয় করার জন্য দাবি জানাই।
বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আলিয়াবাদ গোলচত্বর এলাকায় জড়ো হতে থাকেন। সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে
নবীনগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি
নবীনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলে উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

