
মোঃ সুজা মিয়া :
গাইবান্ধা: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য দুই প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল কবীর রোববার দুপুরে তাঁর কার্যালয়ে বিএনপির মনোনীত প্রাথী ফারুক আলম সরকার ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদকে ডেকে নেন এবং নির্বাচনী প্রচারণা চলাকালে বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
এসময় প্রার্থীদ্বয় আচরণবিধি মেনে চলার বিষয়ে আশ্বস্ত করেন। শেষে সহকারী রিটানিং কর্মকর্তা আশরাফুল কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোন প্রার্থী পরবর্তীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে দণ্ডবিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

