
মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর শিববাড়ি মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়।

নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারা সাধারণ পথচারী, ব্যবসায়ী ও রিকশাচালকদের হাতে ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট তুলে দেন এবং নির্বাচনী প্রচারণা চালান।
শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি মজিদ সরণি ও কেডিএ অ্যাভিনিউ হয়ে রয়েল মোড়ের দিকে অগ্রসর হয়। পথিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় নজরুল ইসলাম মঞ্জু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,”খুলনার মাটি বিএনপির ঘাঁটি। এই জনপদের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সাধারণ মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে, তা প্রমাণ করে যে ধানের শীষের গণজোয়ার শুরু হয়েছে।”
গণসংযোগটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে এসে শেষ হয়। সমাপনী বক্তব্যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঘোষণা করেন যে, খুলনার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক হাসানুর রশিদ মিরাজ, সাবেক খুলনা মহানগর বিএনপির প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, মনিরুজ্জামান মনি,অধ্যাপক আরিফুজ্জামান অপু, শামসুজ্জামান চঞ্চল , ইউসুফ হারুন মজনু,নজরুল ইসলাম বাবু, কাজী রাশেদ, মহিউদ্দিন টারজান, যুব দলের সুলতান মাহমুদ সুমন, শেখ বায়েজীদ,আসিফ,সেচ্চাসেবক দলের ইশতিয়াক আহমেদ ইস্তি,রাকিবুল ইসলাম রাকিব,মাজহারুল ইসলাম সহ জেলা ও মহানগর বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার অসংখ্য নেতাকর্মী।

