
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সঙ্গে তাঁতীদল কেন্দ্রীয় নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক ড. এ জেড এম মাইনুল ইসলামের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কুমিল্লা বিভাগের বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও নির্বাচনী কৌশল নির্ধারণ, সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন তাঁতীদল কুমিল্লা বিভাগীয় নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম; সদস্য শফিকুর রহমান পাটওয়ারী, আনোয়ার হোসেন ছৈয়াল, জি এস কামাল হোসেন এবং মো. রেজাউল করিম।
বৈঠক শেষে নেতারা বলেন, সমন্বিত উদ্যোগ ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লা বিভাগে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। তারা সকল নেতাকর্মীকে নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

