
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা ৩১- (পলাশবাড়ী- সাদুল্যাপুর) ৩- আসনের অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এর নেতৃত্বে পলাশবাড়ী পৌরসভার জামালপুর ৪ নম্বর ওয়ার্ডের ধানের শীষের নির্বাচনী প্রচারণা করা হয়েছে।
২৩ জানুয়ারি শুক্রবার সকালে জামালপুর গ্রামের সাধারণ নারী পুরুষ ভোটারদের মাঝে তারেক রহমানের সালাম ও হাতে ধানের শীর্ষ প্রতিকের পোস্টার তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, পৌর জাসাসের সদস্য সচিব ফরহাদ হোসেন পিন্টু, পৌরসভার ওয়ার্ডের বিএনপির নেতা মিন্জু মিয়া, এপ্রিল মন্ডল,লিটন, সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলাম, বুলেটসহ অন্যান্যরা।

