
নিজস্ব প্রতিনিধি :
“সবার রাষ্ট্র সবার দেশ,
সবার আগে বাংলাদেশ।
তারেক রহমানের সালাম নিন,
ধানের শীষে ভোট দিন”— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ ২৩ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে জানানো হয়েছে, জনসভাটি দুপুর ২টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে অনুষ্ঠিত হবে।
নির্বাচনী জনসভায় অংশগ্রহণের জন্য ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি, সকল ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান সর্বস্তরের নেতাকর্মীদের বিকাল ৫টার মধ্যে ইসিবি চত্বরে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই আহ্বান জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন।
এদিকে দলীয় নির্দেশনা মোতাবেক বিএনপির কেন্দ্র প্রধানসহ সকল নেতাকর্মীকে নিজ নিজ মসজিদে বাদ জুম্মা মসজিদের বাইরে দাঁড়িয়ে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কাজী মাহবুবুল আলম (নিলু), যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।

