
সুমন খান :
রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে টানা বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রূপনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনজুরুল হাসান মাসুদ–এর সরাসরি নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর ও অপরাধপ্রবণ স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আদালত কর্তৃক জারিকৃত জিআর ওয়ারেন্ট (প্রসেস নং–২৯২/২৬) অনুযায়ী শাওন (১৯) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এছাড়া একই অভিযানে রূপনগর থানা এলাকা থেকে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,মোঃ মিরাজ (২৬), মোঃ ইয়াছিন (২৫), মোঃ বিল্লাল (২৯), মোঃ নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা এর আদালতে সোপর্দ করা হয়েছে।ওসির কঠোর বার্তা এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন,রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন,জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অপরাধীরা যতই কৌশলী হোক, তাদের আইনের হাত থেকে রেহাই নেই।স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

