
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গণভোট বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, গণভোট হচ্ছে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোটের বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি ভোটারদের সচেতনভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

