
বদিউজ্জামান-জলঢাকা নিলফামারী :
সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক জনবাণী পত্রিকার প্রকাশনার ৩৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জলঢাকা প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারুজ্জামান, সভাপতি, প্রেস ক্লাব জলঢাকা, নীলফামারী। তিনি বলেন, জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সত্য তুলে ধরছে, যা প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আইনশৃঙ্খলা রক্ষা ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও বক্তব্য রাখেন ফয়সাল মুরাদ, জলঢাকা উপজেলা প্রতিনিধি ‘আমার দেশ’ ও চেয়ারম্যান, তিস্তা নিউজ এবং মাহবুবুর রহমান মনি, সাবেক সভাপতি, প্রেস ক্লাব জলঢাকা। তারা জনবাণীর সাংবাদিকতাগত ভূমিকা ও ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব জলঢাকা। সভায় সভাপতিত্ব করেন জাহিদ হাসান লাল, উপজেলা প্রতিনিধি, দৈনিক জনবাণী।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও জনবাণী সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে।

