
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর ১৯ নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সোমবার ওজোপাডিকো হাইস্কুল মাঠে ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তিনি সবসময় সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শকে পাথেয় করেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে হবে।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু,সর্দার রবিউল ইসলাম,আবিদ,নজরুল ইসলাম,সুলতান মাহমুদ সুমন,নজরুল ইসলাম বাবু,মহিউদ্দিন টারজান,খোকন,আকবর,শেখ বায়েজীদ,আসিফ,মাজহারুল ইসলাম সহ ১৯ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা ও তাবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ওজোপাডিকো হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বিশেষ করে মহিলা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

