
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) :
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় শেখ মনিরুজ্জামান শাহীন-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষানুরাগী ও সুধী মহল।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, শেখ মনিরুজ্জামান শাহীন একজন দক্ষ, সৎ ও অভিজ্ঞ শিক্ষাবিদ। তাঁর সুযোগ্য নেতৃত্বে কলেজটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়।

