
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
“নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য ড্রাইভার সমগ্র বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ১৭ তারিখ রোজ শনিবার ঢাকা প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন সফল করার লক্ষ্যে সকল জেলা ও শাখা কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানানো হয়েছে।
সেই উদ্দেশ্যে আজ ১৬ জানুয়ারী রাত ৮.০০ ঘটিকায় গাইবান্ধা জেলা কমিটির পক্ষ থেকে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে উক্ত সংগঠনের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে পূণরায় কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে সমাপ্তি ঘটে। এসময় সংগঠনের নেতারা বলেন, “নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য ড্রাইভার সমগ্র বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসব সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ও উল্লেখযোগ্য দিকগুলো হলো: শ্রমিকদের অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধের লক্ষ্যে এই সংগঠনটি কাজ করছে। শ্রমিকদের অধিকার আদায় ও তাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সারা দেশে সক্রিয় রয়েছে, যা বিভিন্ন শ্রমিকদের ঐক্যবদ্ধ করার ওপর জোর দেওয়া হচ্ছে।

